• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশন মহিলা কলেজ শিক্ষক কর্মচারীদের শোক প্রকাশ ” দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২২, ০৭:২২ পূর্বাহ্ণ
চরফ্যাশন মহিলা কলেজ শিক্ষক কর্মচারীদের শোক প্রকাশ ” দোয়া মোনাজাত

কামরুল সিকদার চরফ্যাশন থেকে

চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় এর হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল হাই লাভলু (45) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদ শুনে গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটা ফাতেমা মতিন মহিলা কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, বাংলা প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, প্রভাষক মোঃ খোরশেদ আলম নুরুদ্দিন, মিজানুর রহমান স্বপন, ফারহানা আফরোজ, মিজানুর রহমান, হাবিবা সুলতানা, দেবলীনা রায়, গোলাম আক্তার উদ্দিন, লাভলী, লুবনা সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা গভীর শোক প্রকাশ করে মানুষের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার 10 মার্চ 2022 ইং তারিখে সকাল ছয় ঘটিকার সময় পৌরসভা 1 নম্বর ওয়ার্ড তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে স্ত্রী,মা সহ গুণীজন রেখে গেছেন । মরহুমের জানাজার নামাজ আসর বাদ নিজ বাড়ীর দরজায় অনুষ্ঠিত হবে।