• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে দূর্যোগ প্রস্তুতি দিবস২০২২ পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২২, ১০:১৯ পূর্বাহ্ণ
নলছিটিতে দূর্যোগ প্রস্তুতি দিবস২০২২ পালিত

নলছিটি প্রতিনিধি:: “মুজিববর্ষে সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য ঝালকাঠির নলছিটিতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন খরাতী সহ অন্যান্যরা অংশগ্রহন করেন। শেষে নলছিটি চায়না মাঠে নলছিটি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নেতৃত্বে দূর্যোগকালীণ সময়ের বিশেষ মহড়া প্রদর্শন করা হয়।