• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২২, ১০:১২ পূর্বাহ্ণ
বামনায় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মাসুদ রেজা ফয়সাল বামনা (বরগুনা)প্রতিনিধি “মুজিববর্ষে সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য বরগুনার বামনায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ১০মার্চ সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা , সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার, উপস্থিত ছিলেন আলতাব হোসেন হালাদার উপজেলা ভাইস চেয়ারম্যান, অফিসার ইনচার্জ তদন্ত মো, বশির আলম, মো, সিরাজুল ইসলাম স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ডিফেন্স বামনা, আরও উপস্তিত ছিলেন অত্র অঞ্চলের বিশিষ্ট নাগরিকবৃন্দ সুধিবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী প্রমুখ। আলোচনা শেষে উপজেলা পরিষদের সামনে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো, সিরাজুল ইসলামের নেতৃত্বে দূর্যোগকালীণ সময়ের বিশেষ মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সমীর চন্দ্র শীল।