• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের হারাগাছ মেয়র গোল্ড কাপ আন্তঃবিভাগীয় ভলিবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২২, ১৪:২৫ অপরাহ্ণ
রংপুরের  হারাগাছ মেয়র গোল্ড কাপ আন্তঃবিভাগীয় ভলিবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেল প্রতিনিধি। শুক্রবার (১১ মার্চ) বিকেলে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় হারাগাছ পৌর ভলিবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্স আপ হয়েছে দিনাজপুর একাদশ।

ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে হারাগাছ পৌরসভার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র এরশাদুল হক এরশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।

ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেওয়া হয়।