• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ণ
এক কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ি আটক

মো. ইসমাইল, ভোলা।

ভোলায় এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০মার্চ ) রাতে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের থেকে ভোলা থানার পুলিশের একটি টিম তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ি হলেন, মো. ইমরান ওরফে ইসমাইল মাঝি (৩০), রাকিব মাঝি(২০), ও মো. বাবুল মীর (৪০) ভোলা সদর মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান জানান, মোঃ ইসমাইল মাঝি, রাকিব মাঝি ও বাবুল মীর দীর্ঘদিন ধরে মাদকের সাম্প্রতিক বলে অভিযোগ পাই। পরে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জনতা বাজারের ওবায়দুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের উত্তর পূর্ব পার্শ্ব থেকে ১ কেজি গাঁজাসহ আটক করি।
এসআই মোঃ আসাদুজ্জামান খান আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।