• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে নি:স্ব ৮টি পরিবার, অর্ধ কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে নি:স্ব ৮টি পরিবার, অর্ধ কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকান্ডে নি:স্ব হয়ে পড়েছে ৮টি পরিবার। অগ্নিকান্ডে এসব পরিবারের বসতঘর ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত: অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের পূর্ব তিলছড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর রাজীব হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর রাজীব হোসেন জানান, পূর্ব তিলছড়া গ্রামের অসিম শেখের রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে একে একে ওয়াসিম শেখ, রবিউল শেখ, পান্নু শেখ, ইকবাল শেখ, নাঈম শেখ, মিলু শেখ, শিপন শেখ, মিরাজ শেখের বসতঘর পুড়ে যায়।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্ঠার পর আগুন নেভাতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্থ ওয়াসিম শেখ ও রবিউল শেখ জানান, এ অগ্নিকান্ডে আমাদের সব বিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমরা নি:স্ব হয়ে পড়েছে। এ অগ্নিকান্ডে অন্তত: অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে আমাদের।

এ অগ্নিকান্ডের খবর পেয়ে কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, সহকারী কমিশনার (ভূমি) মোরশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মিরান হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ ৫ হাজার করে টাকা ও ২টি করে কম্বল বিতরণ করা হয়। #