• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যর্থতার গল্প!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১২, ২০২২, ১৪:০২ অপরাহ্ণ
ব্যর্থতার গল্প!

রাসেল হোসেন

আমাদের সমাজজীবন তথা নিজেদের ইচ্ছা শক্তিকে কেন্দ্র করে পথচলার যে প্রারম্ভিকতা তার সমাপ্তি সহজে সম্ভব নয়।প্রতিনিয়ত তার চাহিদা বৃদ্ধি পেতে থাকে।শুরু হয় নতুন স্বপ্নের দ্বার। খুলতে থাকে নতুনত্বের জানালা।
এর মধ্য থেকেই, বাস্তবতা আর অলীকের পার্থক্যকে নিজের আয়ত্তে নিয়ে নিজেকে গঠনের যে চ্যালেন্জিং পদচারণা, প্রায়শই এতে একদল লোক হারিয়ে যায় কালের গহবরে কেও বা নিজেকে টিকিয়ে রাখে নিত্তনৈমিত্তিকতাকে সমর্থন জানিয়ে। আর এই টিকে থাকা ব্যক্তিদের একাংশ (যদিও তাদের সংখ্যা খুব কম) পৃথিবীর অসংখ্য অলীকত্ব ধারণ করে মনুষ্যত্বের সজ্ঞা হারিয়ে চলে যায় পৃথিবী রক্ষক প্রদও নিয়ম শৃঙ্খলার বাহিরে!
আর যারা টিকে থাকে তারা, নিজেদের অস্তিত্ব রক্ষা তথা ঘূনে ধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য যে কর্মপন্থা অবলম্বন করে তাতে করে তারা নিজেরাই পরিবর্তিত হওয়ার আশংকা থাাকে।
যাহোক,দিন শেষে সংবিধান মেনে চলা প্রতিটি ব্যক্তিই জয়ী হয়।
মোদ্দা কথা হলো,আমাদের যে সংগ্রাম তাতে করে নিজেদের যে পরিবর্তন তার জন্য নিজেকে আগে গঠন বেশি প্রয়োজন।
আর এ পরিবর্তন বিভিন্ন পর্যায়ের হতে পারে।
হতে পারে সেটা ঘূণে ধরা এ ব্যবস্থাকে বদলাতে নিজেই এ ব্যবস্থার ভিতরে অন্তর্ভুক্ত হওয়া।কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এ ব্যবস্থার কাছে হার মেনে ব্যর্থতাকে স্বীকৃতী দিয়ে থাকি।
সমাজ ব্যবস্থার যে বৈষম্যতা,অর্থনৈতিক সমস্যাসহ একাধিক বিষয়ে আমাদের পিছুটান আমাদের ব্যর্থতার অন্যতম কারণ।

চলবে………

লেখকঃ শিক্ষার্থী,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।