শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনায় ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে বরিশাল বিভাগীয় আওয়ামীলীগ এর নেতৃবৃন্দের এক জুরুরী ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর আয়োজন এ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ভার্চুয়াল সভার সভাপতিত্ব করেন ব্াংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
সভায় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মো. মঞ্জুর আলম খান, বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার প্রমূখ সহ দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের তৃনমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বপ্রস্তুতি, বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের কমিটি গঠন ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন করার জন্য নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক, সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদ এমপি মহোদয়।
আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা এবং বর্তমান সরকারের সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু মহোদয়, বরিশাল বিভাগীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগের অন্তর্গত জেলা সমূহের আওয়ামী লীগ সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, দলীয় নির্বাচিত সংসদ সদস্য, উপজেলা সমূহের আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকগণ।