রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
রংপুরে রিক্সা ভ্যান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার (১৩ মার্চ) দুপুরে রংপুর কর্পোরেশনের সামনে পুলিশী হয়রানী বন্ধ ও শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচারের প্রতিবাদে মহানগর ব্যাটারি চালিত অটোরিক্সা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধি ও শ্রমিকদের ন্যার্য দাবিতে এ বিক্ষোভ ও মানববন্ধন হয়।
এসময় মহানগর জাতীয় শ্রমিক ইউনিয়ন সভাপতি আকবর আলী সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, মহানগর রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আনু মিয়াসহ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, বর্তমান নিত্যপ্রয়ােজনীয় প্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে রিক্সা-ভ্যান ও চার্জার রিক্সা-ভ্যানের ভাড়া বৃদ্ধি করে শহরের বিশেষ বিশেষ স্থানে ভাড়ার তালিকা বোর্ড স্থাপন করতে হবে। শ্রমিকদের উপর অন্যায়ভাবে পুলিশের চাপিয়ে দেয়া জরিমানা আদায় বন্ধ করতে হবে। রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক শ্রমিকদের মাঝে দুই হাজার নতুন লাইসেন্স প্রদান করতে হবে। শাপলা চত্ত¡র হইতে ডিসির মোড় পর্যন্ত শহরের মেইন রাস্তায় রং দিয়ে চিহ্নিত করণের মাধ্যমে অটো রিক্সা ও চার্জার রিক্সা-ভ্যান চলাচলের জন্য আলাদা লেন তৈরি করতে হবে। রংপুর মহানগরে চলাচলরাত সকল রিক্সা-ভ্যান ও চার্জার শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনার করার লক্ষ্যে আইন মংকলা কমিটির অলোচনা সভায় শ্রমিকদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। রংপুর মহানগর এলাকায় রিক্সা-ভ্যান ও চার্জার চুরি, ছিনতাই ও প্রতারণা করে এমন অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। অবিলম্বে রিক্সা-ভ্যান ও চার্জার শ্রমিকদের উপর অন্যায়ভাবে অত্যাচারসহ পুলিশি হয়রানী বন্ধ করাসহ চাকায় ট্রাফিক পুলিশ কর্তৃক সুই মারা বন্ধ করতে হবে। অতিসত্ত্র ফুটপাথ থেকে সমস্ত দোকানপাট সরিয়ে দিয়ে জনগণের চলাচলের রাস্তা ছেড়ে দিতে হবে।
মানববন্ধন শেষে রসিক ববন ঘেড়াও করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে রসিক মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দরা।