রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মধুপুর উপজেলা স্টুডেন্ট ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে।শনিবার (১২ মার্চ) বিকেল পাঁচ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় মিলনমেলায় এই কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্স এর ছাত্র শামীম আহমেদ কে সভাপতি এবং প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খন্দকার শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জয়নুল আবেদীন, সহ-সভাপতি শাহরিয়ার মোর্শেদ রাকিব; যুগ্ম সাধারণ সম্পাদক মো:আল ইমরান, মো: নাঈমুর রহমান নাঈম। আর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো: জাহিদ হাসান; সহ-সাংগঠনিক সম্পাদক, মো: ছানোয়ার হোসেন, আজিজুল হাকিম তুলিপ। কমিটির কোষাধ্যক্ষ করা হয়েছে মো. সজীবকে।
কমিটিতে আরও আাছেন- যোগাযোগ সচিব, রাসেল রানা, উপ-যোগাযোগ সচিব, নুসরাত ইভা, দপ্তর সম্পাদক ওয়ানচি নকরেক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদিকা আফরিন।
ঘোষিত কমিটির কার্যনিবাহী সদস্যরা হলেন, জিহাদুল হাসান জিদান, মমিনুর ইসলাম মমিন,জেসমিন আরা মিতু,মিতালী মিতু,শহিদুল ইসলাম শিপন,রবিউল ইসলাম,মো:আরিফুল ইসলাম,মহসিনা মাহিন,হামিদ ইয়াসির রহজান,নূরই জান্নাত কথা।
উল্লেখ্য, ২০২১-২২ সেশনে উপজেলাটি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন।