• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ
লালমোহনে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে মোঃ নসু মিয়া নামে ৮ বছর সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার সকালে গ্রেফতারকৃতকে ভোলা জেলা কোর্টে থেকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাজিরহাট গ্রামের বাংলাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোঃ নসু ওই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, মোঃ নসু জিআর ৩১৭/০৭ (হাটহাজারী) মামলায় ৬ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।