কামরুল সিকদার চরফ্যাশন থেকে
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা রসুলপুর গ্রামের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচা-চাচীর ঘর ভাঙচুর করে ঘর থেকে টেনে বের করে মারধর করলেন ভাতিজা জাহাঙ্গীর ও তার জামাতা। গতকাল রবিবার 13 ই মার্চ দুপুরে রসুলপুর এক নম্বর ওয়ার্ড হারিয়া বাড়িতে হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে থানায় অভিযোগ সূত্রে জানা গেছে ,পূর্বের জায়গা জমি বিরোধের সূত্রপাত এজমালি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রভাবশালী জাহাঙ্গীর তার জামাতা হাজ্জাদ ,মেয়ে জেসমিন ও স্ত্রী নাহিদা আক্তার আজিজ শেখ ও চাচি জেসমিন 35কে ঘর থেকে বের করে এলোপাতাড়ি মারধর করে ।আজিজ সেকের মেয়ে জেসমিন(14 ) রিয়া(12) বাবা মাকে ছাড়াতে আসলে তাদেরকে ঝাড়ু দিয়ে এলোপাতাড়ি মারধর করে ।পরে স্থানীয়রা দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।হাসপাতালের বেডে আহত আজিজ শেখ বলেন ,আমি সোজা সরল মানুষ সরলতার সুযোগে জাহাঙ্গীর এর কাছে 32 শতাংশ জমি বিক্রি করলেও সে আমার বাড়ি দলিল করে নেয় ।এই সূত্রপাত এ জাহাঙ্গীর একের পর এক আমাদেরকে বাড়ি থেকে উৎখাত করতে দফায় দফায় হামলা চালায় ।আমার বাবার ওয়ারিশ সূত্রে বাজার 8 শতাংশ জমি স্থানীরা আমাকে দিলো ওই জমিতে যেতে বাধা প্রদান করেছে। এ ব্যাপারে গতকাল রবিবার সন্ধ্যা
আজিজ শেখ বাদী হয়ে জাহাঙ্গীর সহ 4 জনকে আসামি করে শশীভূষণ থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।