• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আত্মহত্যার চেষ্টা করলেই রাবির হলের সিট বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২২, ০৫:৫৮ পূর্বাহ্ণ
আত্মহত্যার চেষ্টা করলেই রাবির হলের সিট বাতিল

রাবি প্রতিনিধিঃ
কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে হলের সিট বাতিলের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল প্রশাসন।

শনিবার (১২ মার্চ) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে অবস্থানরত সব ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে।’

এবিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় জাগো নিউজকে বলেন, প্রতিদিন পত্রিকার পাতা উল্টালেই দেখতে পাই আত্মহত্যার খবর। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এর প্রবণতা বেশি লক্ষ করা যায়। মূলত হলের ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে।