• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবি মুক্তাঞ্চল ছাত্র সংঘের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২২, ১৬:৪২ অপরাহ্ণ
রাবি মুক্তাঞ্চল ছাত্র সংঘের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রকল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন মুক্তাঞ্চল ছাত্র সংঘের নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪ টায় টিএসসির সামনে এই কমিটি ঘোষণা করা হয় । এতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শফি আলমকে সভাপতি ও পলিটিক্যাল সায়েন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র আবু নাঈমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অন্য সদস্যরা হলেন সহ সভাপতি আতিক হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাখাওয়াত বিন ইসলাম সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, আইন বিষয়ক সম্পাদক সাজু মিয়া, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহজাবিন জ্যোতি, নারী বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা পারুল, পাঠাগার বিষয়ক সম্পাদক মাসুদ, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ শাহেদ।

ঘোষিত কমিটির কার্যনিবাহী সদস্যরা হলেন রাজিব,, মনির, শফিক, নাজমুল হাসান লাল, আক্তারা, শাপলা, বাবলি, রাশিদুল।

উলেখ্য, সংগঠনটি কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর উপজেলা ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ডাংধরা ইউনিয়নের শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তিসহ বিভিন্ন ধরনের ছাত্রকল্যাণমূলক কাজ করে আসছে।##