• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী-গণহত্যা দিবস ও স্বাধীণতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২২, ১২:৫০ অপরাহ্ণ
বাবুগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী-গণহত্যা দিবস ও স্বাধীণতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিবেদক ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী,গণহত্যা দিবস ও মহান স্বাধীণতা দিবস পালন উপলক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত প্রস্তুতি সভায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী পালন ও আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে এবং আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ-জামান-মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সহাকরী কমিশনার(ভূমি) মে. মিজানুর রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সম্পাদক মো.শাহিন মাহমুদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, এয়ারপোর্ট থানার ওসি কমলেস হালদার, বীর-মুক্তিযোদ্ধা শাহে আলম শিকদার, কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী, মাধাবপাশা ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান প্রমূখ।