• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় ইলিশ অভয়াশ্রম রক্ষায় অভিযান পরিচালনা; এক জেলের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২২, ১৪:১৯ অপরাহ্ণ
মেঘনায় ইলিশ অভয়াশ্রম রক্ষায় অভিযান পরিচালনা; এক জেলের অর্থদণ্ড

শাহারিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ অভয়াশ্রম রক্ষায় অভিযান পরিচালনা করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমান। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি দল নিয়মিতভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদী চষে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় সোমবার (১৪ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ. দা.) আলী আহমদ আখন্দ, উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমান প্রমূখ।

উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সহকারী মোঃ রুবেল জানান, জেলেরা সরকারি নির্দেশনা মোতাবেক নদীতে জাল ফেলে মাছ ধরার কাজ থেকে বিরত রেখেছেন। তবে দু-একটি পয়েন্টে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তিনি আরো জানান, আমরা একজন জেলেকে আটক করি এবং তাকে নগদ ৩০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার বলেন, সরকারের এই দুই মাস মেয়াদী ইলিশ অভয়াশ্রম রক্ষার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করব। এছাড়াও তিনি এ নির্দেশনা পালনে সাধারন জেলেদের সহযোগিতা কামনা করেন।