• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ছাত্রলীগের হল সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২২, ০৬:৫১ পূর্বাহ্ণ
রাবি ছাত্রলীগের হল সম্মেলন আজ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহুল প্রতিক্ষিত হল সম্মেলন আজ। দীর্ঘ ৬ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আজ ( ১৪ মার্চ) বিশ্ববিদ্যালয় সাবাস বাংলা মাঠে সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে সর্বশেষ ২০১৫ সালের ২২ নভেম্বর হল সম্মেলন হয়। ছাত্রলীগের দলীয় সংবিধান অনুযায়ী ১ বছর পর পর সম্মেলনের কথা থাকলেও আর কোনো হল সম্মেলনের দেখা পায়নি পদপ্রার্থী নেতা-কর্মীরা।

সম্মেলনের উদ্বোধন করবেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। এসময় প্রধান বক্তা হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।