• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে ক্রিকট খেলাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান’র উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২২, ১২:১৪ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে ক্রিকট খেলাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান’র উপর হামলা

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লিটনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলাধীন কাজিরহাট থানার গাবতলি বাজারে এই হামলার ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, আন্ধারমানিক ইউনিয়নের বি.কে মাধ্যমকি বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উপজেলার চেয়ারম্যানের ভাই লিঙ্কন এবং স্থানীয় ছাত্রলীগ নেতা শাহিন এর মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান মাহাফুজুল আলম লিটন স্থানীয় গাবতলি বাজারে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় শাহিন এর সাথে খেলার বিষয় নিয়ে কথাকাটি হয়। এক পর্যায়ে শাহিনের নেতৃত্বে ৫/৭ জন তার উপর এই অতর্কিত হামলা চালায়। হামলায় চেয়ারম্যান লিটন এর মাথায় মারাত্বক ভাবে জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার বিষয়ে আহত চেয়ারম্যান মাহাফুজুল আলম লিটনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকজন তার উপর এই হামলা চালায়। এবিষয়ে আন্ধারমানিক ইউপি চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম এর সাথে মুঠোফোনে জানাতে চাইলে তিনি জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। এখানে কোন রাজনৈতিক বিষয় জড়িত নয়। হামলার ঘটনায় কাজীরহাট থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেণনি বলে জানান, অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন।উপজেলা চেয়ারম্যান উপর হামলা প্রতিবাদে সোমবার বিকাল ৪টায় গাবতলী বাজারে মানববন্ধন করে চেয়ারম্যানের লোকজন।