• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবি তীর্থক নাটক’র সভাপতি আলহাজ, সম্পাদক ইমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২২, ০৪:২৪ পূর্বাহ্ণ
রাবি তীর্থক নাটক’র সভাপতি আলহাজ, সম্পাদক ইমন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংস্কৃতিক সংগঠন তীর্থক নাটকের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.আলহাজ হোসেনকে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আ. মোতালেব ইমনকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে সংগঠনটির সাধারণ পরিষদের সভার মাধ্যমে ২৩তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে তীর্থক নাটকেট নিজস্ব মহড়া কক্ষে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ- সভাপতি শিলন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. নাসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদ বাঁধন, প্রযোজনা সম্পাদক সোলায়মান মোল্লা, অর্থ সম্পাদক সৌরভ দাস, প্রচার সম্পাদক আলীফ আরমান, দপ্তর সম্পাদক নাঈম হাসান, কার্যনির্বাহী সদস্য-১ তমা পাল ও কার্যনির্বাহী সম্পাদক- ২ বায়োজিদ ইসলাম।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ১৮ আগস্ট রাবি ‘তীর্থক নাটক’ যাত্রা শুরু করেছিল।