• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিআরটিএ-এর সহকারী পরিচালকে টিভিএস বরিশালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৫, ২০২২, ১৫:২১ অপরাহ্ণ
বরিশাল বিআরটিএ-এর সহকারী পরিচালকে টিভিএস বরিশালের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরিশাল বিভাগের নবাগত সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শাহ আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন টিভিএস বরিশাল শাখার কর্মকর্তা বৃন্দ।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১২ টায় বরিশাল বিআরটিএ কার্যালয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় টিভিএস বরিশাল শাখার ব্যবস্থাপক আশিকুর রহমান, বিআরটিএর অফিস সহকারী মিজানুর রহমান সহ টিভিএসের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

নবাগত বিআরটিএর সহকারী পরিচালক শাহ আলম বলেন, অফিসে বহিরাগতদের উৎপাত নিয়ন্ত্রণে তিনি কঠোরভাবে কাজ করবেন। কোন অনিয়ম, দুর্নীতি ও দালালদের ব্যাপারে ছাড় দেওয়া হবে না এছাড়াও গ্রাহকদের কোন ভোগান্তি পোহাতে হবে না।