• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় পানি-সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব অসীম কুমার উকিল এমপি সঙ্গে ছিলেন। #