• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকি উপজেলা প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে মেহেন্দিগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ণ
দুমকি উপজেলা প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে মেহেন্দিগঞ্জে মানববন্ধন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিসে সরকারি দায়িত্ব পালনকালে উপজেলা প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছনা করার প্রতিবাদে এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের সামনে উপজেলা এলজিইডি প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মানববন্ধনে উপজেলা এলজিইডিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, সহকারী প্রকৌশলী মোঃ কবির হোসেন, হিসাব রক্ষক মোঃ জাকির হোসেন, মোঃ আল-আমিন, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক জাহিদুল বারী খোকন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম প্রমুখ। বক্তারা, অনতিবিলম্বে গত ০৬/০৩/২০২২ ইং তারিখে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় এলজিইডি’র উপজেলা প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীর উপর ঠিকাদারের ন্যাক্কারজনক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আক্রান্ত প্রকৌশলীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহবান জানান। এছাড়াও বিভাগীয় তদন্ত শেষে ঠিকাদারের লাইসেন্স ও জামানত বাজেয়াপ্ত, ঠিকাদারকে প্রচলিত ফৌজদারী আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা এবং মাঠপর্যায়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।