মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল আটটায় উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মির্জাগঞ্জ থানা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বাস্থ্য কমপ্লেক্স, মির্জাগঞ্জ প্রেসক্লাব এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের পক্ষথেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাদের কার্যালয়ে আলোচনা সভা, জন্মদিনের কেক কাটা ও দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করে।
এরপর সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সদস্য মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান উজ্জামান, থানার (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মল্লিক প্রমুখ।
শেষে উপজেলা স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা) অর্থায়নে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে প্যাডেল বিন এবং ইনফারেট থার্মোমিটার বিতরণ করা হয়।