• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুড়ালে ফুল দেওয়াকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুড়ালে ফুল দেওয়াকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের হাতাহাতি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুড়ালে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিদ্যমান দুইগ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হামলায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ম্যুড়ারে শ্রদ্ধা নিবেদন করা পুস্পার্ঘ ছুড়ে ফেলা হয়েছে। হাতাহাতির ঘটনায় একপক্ষ অন্যপক্ষকে দোষারোপ করে আসছে। ঘটনার সূত্রপাত হয় পাতারহাট মুক্তিযোদ্ধা পার্ক বালুর মাঠ থেকে। বৃহস্পতিবার সকাল ৮টায় প্রথমে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা আনন্দ র‌্যালিতে যোগদানের উদ্দেশ্যে বালুর মাঠে জড়ো হন এবং আনন্দ র‌্যালি নিয়ে উপজেলা চত্বরে যাওয়ার সময় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান অনুসারী এবং স্থানীয় সাংসদ পংকজ নাথ অনুসারী নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানের কারণে এই ঘটনার সূত্রপাত হয়। যা পরবর্তীতে সকাল ৯টায় উপজেলা পরিষত চত্বরে জাতির জনকের ম্যুড়ালে গিয়ে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া পর্যন্ত গড়ায়। এসময় উপজেলা প্রশাসন, মেহেন্দিঞ্জ থানা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। পরে প্রশাসনের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হলে নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় যোগদান করেণ। আলোচনা সভায় বক্তব্যকালে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুড়ালে ফুল দেওয়াকে কেন্দ্র করে যারা বিশৃংখলার চেষ্টা করেছেন তাদেরকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত সিসি টিভি ফুটেজ দেখে এবং সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবী জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুননবী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) বাবুল আক্তার ও মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর এই দিনে যারা জাতির জনকের ম্যুড়ালে ফুল দেওয়াকে কেন্দ্র বিশৃংখলা করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনাস্থলে স্থাপিত সিসি টিভি ফুটেজ যাচাই-বাছাই করে ঘটনার সাথে যে বা যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।