• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“জয় বাংলা” স্লোগান প্রজ্ঞাপন মানলেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২২, ০৮:৪৬ পূর্বাহ্ণ
“জয় বাংলা” স্লোগান প্রজ্ঞাপন মানলেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে “জয় বাংলা” স্লোগান না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্য শেষে জয় বাংলা না বলে বক্তব্য শেষ করায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তীসহ অন্যনায় কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ওসি, ভাইস চেয়ারম্যান, আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক তাদের বক্তব্য শেষে জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে একবারেও জয় বাংলা উচ্চরন করেনি এবং জয় বাংলা না বলে বক্তব্য শেষ করে সাভা সমাপ্তি করেন। এতে উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা পর্যায়ে একজন দায়িত্বশীল কর্মকর্তা সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধা আঙ্গুল দেখানোর কারনে তার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে উপস্থিত সকল নেতৃবৃন্দের ভিতর। এছাড়া অনুষ্ঠানের ব্যানের বিশেষ অতিথির স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামের পরে সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী নাম দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত অনেক কর্মকর্তারা।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা নিজেদের নাম প্রকাশ না করার শর্ত দেন।

অভিযোগের বিষয়ে জানতে ফারিহা তানজিনের মুঠোফোনে জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে বলেন, জয় বাংলা স্লোগান নতুন প্রজ্ঞাপন হয়েছে, আমিও নতুন এসেছি এখানে। তাই ভুল হয়েছে। ব্যানরে সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তীর নাম বিশেষ অতিথির দ্বিতীয় স্থানে নাম আসার ব্যাপারে বলেন, আমার ব্যানার দেখতে হবে। দেখে বলতে পারবো কিভাবে হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর মার্চে ২ তারিখ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত সরকারি গেজেটে নির্দেশ দিয়ে বলা হয়, রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। প্রজ্ঞাপনের ‘খ’ নম্বরে বলা হয় ‘সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করিবেন।’
চলতি বছরের ৬ই মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে ফারিহা তানজিন উজিরপুরে যোগদান করেন।