বিশ্বনাথের অলংকারী পৌদনা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তিনজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথের অলংকারি পৌদনা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রামের তিনজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ( আজ ১৭ মার্চ দুপুরে স্কুল প্রাঙ্গণে)
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক ইছমত আরা চৌধুরীর সভাপতিত্বে এবং বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আমির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সংবর্ধীত অথিতি বৃন্দ হলেন, যুক্তরাজ্য প্রবাসী নুনু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সেজু মিয়া ও আমেরিকা প্রবাসী আফছর মিয়া।
অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্হিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য হাজি সাজ্জাত মিয়া, আমিনুর রহমান, রজব আলী, খলিল মিয়া ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন।