মোঃ ইসমাইল ভোলা
ভোলা বকপাড় থেকে এক কিশোর গ্যাং কে আটক করছেন ভোলা সদর থানার পুলিশ।
বুধবার (১৫মার্চ) দুপুরের দিকে ভোলা প্রেসক্লাবের সামনে বকপাড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কিশোর গ্যাং সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির বজলুর রহমানের ছেলে মাহমুদুল হাসান (১৭)। কিশোর গ্যাং মাহমুদুল হাসান ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারে ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাজায়, দীর্ঘদিন ধরে ভোলা বক পাড় কিশোর গ্যাংরা প্রতিদিন স্কুল চলা কালিন সময় দল বেধে আড্ডা দেয়। গ্রাম থেকে আসা ছেলেদের থেকে চাঁদা আদায় করেন এবং চাঁদা দিতে না চাইলে তাদের কে মারধর করেন।
এর আগে গত ( ১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বোনকে টিকা কেন্দ্রে নিয়ে এসে জিসান(১১) নামের ছেলেটির উপর কিশোর গ্যাংরা হামলা করেন।
ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেন