• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংগঠনিক সফর শেষে ইতালি ফিরেছেন ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২২, ০৩:৪৪ পূর্বাহ্ণ
সাংগঠনিক সফর শেষে ইতালি ফিরেছেন ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজি

ইতালি প্রতিনিধিঃ
১৫ মার্চ মঙ্গলবার দীর্ঘ সময় বাংলাদেশে সাংগঠনিক সফর শেষে এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইতালিতে ফিরেছেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি । ইতালি আওয়ামী লীগের সভাপতি কে বহন করা বিমান টি স্থানীয় সময় সন্ধ্যা ০৬ঃ৫০ মিনিটে ইতালির রাজধানী লিওনার্দো ভিঞ্চি বিমান বন্দরে আবতরন করে। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে জনাব ইদ্রিস ফরাজি বিমান বন্দর থেকে বাহির হলে বাহিরে অপেক্ষমান নেতা কর্মীরা প্রিয় সভাপতি কে ইতালি আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগ ও সহযোগী-অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর ফুল দিয়ে স্বাগতম ও উষ্ণ অভ্যর্থনা জানান।এ সময় ইতালী আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক হাদীউল ইসলাম হাদী সহ ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী ও সাধারন সম্পাদক হাসান ইকবাল, যুগ্ম-সাধারন সম্পাদক হাদিউল ইসলাম হাদী সহ সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং সকল বেধাবেধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তি কে মোকাবেলা করতে আহবান করেন এবং বাংলাদেশের অগ্রগতি জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামী লীগ সরকারের পাশে থাকতে অনুরোধ করেন সকলের মঙ্গল কামনা করেন। এসময় ইতালি আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল উপস্থিত সকল কে কষ্ট করে কর্ম ব্যস্ততার মাঝে সারা দিয়ে এয়ারপোর্টে আসার কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
এবারের সাংগঠনিক সফরে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ডা.হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মি আক্তার সহ অসংখ্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও এমপি মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ইতালি আওয়ামী লীগ সংক্রান্ত বিষয়ে আলাপআলোচনা করেন ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজি।