• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২২, ০৮:৫৮ পূর্বাহ্ণ
হিজলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর মুর‌্যলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা পুরুস্কার বিতারন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল ৮ টার সময় উপজেলা সদর বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ ও উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ রবিউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম সহ হিজলা থানা,মুক্তিযোদ্ধা,হিজলা সরকারী কলেজ,সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী ও শিশু দিবস এবং মুক্তি উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে সকাল ৯ টার দিকে উপজেলা মাঠে আলোচনা সভা ও পুরুস্কার বিতারন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে হিজলা উপজেলা প্রশাসন।