বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান কাপ ক্রিকেট অনুষ্ঠিত।
আজ শুক্রবার (১৮ মার্চ) ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকেল ৩ ঘটিকায় আগরপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন চেয়ারম্যান জনাব কামরুল আহসান খান হিমু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলিম খান,আগরপুর কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহিন এবং ১নং বীরশ্রষ্ঠ জাহাঙ্গীরনগর ইউপি সদস্যবৃন্দ।
প্রতিযোগীতায় প্রতিদ্বন্দীতা করে উক্ত ইনিয়নের ৫নং ওয়ার্ড বনাম ৮ নং ওয়ার্ড, খেলায় ১০ রানে জয়লাভ করে ৫ নং ওয়ার্ড, প্রথমে ৫নং ওয়ার্ড ব্যাটিং করে ১২ ওভারে ৫ উইকেটে ১২৮ রান করে জবাবে ৮ নং ওয়ার্ড ১২ ওভারে ৮ উইকেটে ১১৮ রান তোলে।
পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুষ্কার বিতরন করেন এবং ক্রিয়ামোদিদের অনুপ্রানিত করেন।