।
মো. ইসমাইল ভোলা।
ভোলার শহরের দরগা রোডে মাহেন্দ্রর ধাক্কায় প্রাণ গোপাল দে (৪৫) নামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিহত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় ভোলা শহরের দরগার রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রাণ গোপাল দের ভোলা পৌর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। সে জেলা বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষা।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে প্রাণ গোপাল দে ঢাকা যাওয়া উদ্দেশ্যে বাসা থেকে বের হন।বাসার সামনে আসলে একটি মহেন্দ্র তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসফাতালে নিলে হাসপাতালের কর্রমর্ত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।