• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে শিক্ষার মান উন্নয়নে সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২২, ১৪:৩২ অপরাহ্ণ
আমতলীতে শিক্ষার মান উন্নয়নে সভা

প্রতিবেদন,আমতলী (বরগুনা)
আমতলী উপজেলার উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জানাগেছে. আমতলী উপজেলার উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সভা আহবান করেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রভেসর মোঃ ইউনুস মিয়া। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মোঃ লিয়াকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন তালুকদার, দুদুক উপ-পরিচালক মুহা. মাহবুবুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও সিপিএ সভাপতি মোঃ আবু জাফর। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুস ছালাম সোহেল মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও যুবলীগ নেতা মোঃ সোহেল রানা প্রমুখ।