• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৃজনশীল আয়োজনে বরিশালে পালিত হল “গ্লোবাল রিসাইক্লিং ডে”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২২, ০৭:২২ পূর্বাহ্ণ
সৃজনশীল আয়োজনে বরিশালে পালিত হল “গ্লোবাল রিসাইক্লিং ডে”

পরিবেশ দূষণ রোধে সচেতনতা বাড়াতে রোধে ‘’চিত্রাংকন, ফটোগ্রাফি ও পূণঃব্যবহার উদ্ভাবন” বিষয়ে প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন শিশু ও তরুণদের মধ্যে জীবনযাপনের অভ্যাস পরিবর্তনের ভাবনাকে জাগ্রত করে। ।
[বরিশাল, মার্চ ১৯, ২০০২২ইং] ১৮ মার্চ গ্লোবাল রিসাইক্লিং দিবস । সারা বিশে^র মত বাংলাদেশেও নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বরিশালে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ দূষন রোধে চিত্রাংকন, ফটোগ্রাফি এবং পুণঃব্যবহার উদ্ভাবন/চিন্তা বিষয়ে সৃজনশীল প্রতিযোগিতা ও প্রদর্শনী।
বরিশাল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ক ফর প্রোগ্রেস (ডবিøউএফপি) এর আয়োজনে বরিশাল শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে গত ১৮ মার্চ, ২০২২ইং শুক্রবার বিকেল ৪ টা থেকে অনুষ্ঠিত হয় পরিবেশ ও দূষণ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও ফটোগ্রাফি প্রদর্শনী। সন্ধ্যা ৬টায় দিবস কেন্দ্রিক আলোচনা, পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ এবং সকল প্রতিযোগীদের মাঝে ফলের চারাগাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিস ও ডিজাস্টার ম্যনেজমেন্ট বিভাগের শিক্ষক ও এলাইয়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট এর মেন্টর জনাব আসিফ মইনুর চৌধুরী। পরিবেশ দূষণ কমানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, প্রাকৃতিক সম্পদের যথার্থ ব্যবহার ও পুনঃব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বৈশ্বিক তাপমাত্রা কমানোর বিষয়ে সকলকে সচেতন হতে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর প্রোগ্রেস (ডব্লিউএফপি) এর আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম শিশির।
আবহাওয়া ও জলবায়ুর বৈশি^ক দুর্যোগের এই সময়ে এসে ‘’ওয়ার্ক ফর প্রোগ্রেস” (ডবিøউএফপি) পরিবেশ দূষণ রোধে সারা বিশে^র মত বরিশালে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন দর্শক ও প্রতিযোগীরা।
অন্যদিকে, ভবিষ্যতেও পরিবেশ দুষন রোধে নানা ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করে ‘’ওয়ার্ক ফর প্রগ্রেস” (ডবিøউএফপি) এর সদস্য সচিব সৈয়দ নাজমুল আলম অভি বলেন, “পরিবেশ বিষয়ে আমাদের সংগঠন সবসময় সচেতন। বরিশালের পরিবেশ দূষণ রোধে করনীয় সম্পর্কে আমাদের কয়েকটি সমীক্ষার কাজ প্রাথমিক ভাবে শুরু হয়েছে। এই এলাকার নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন ঘটানো এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বরিশালে কার্বন নিঃসরণের হার শূন্যের কোঠায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।“