• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২২, ০৯:২৩ পূর্বাহ্ণ
আমতলীতে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

প্রতিবেদন, আমতলী (বরগুনা)
বাসের চাপায় পিষ্ট হয়ে প্রথম শ্রেনীর স্কুল ছাত্র ইমাম হোসেন (৭) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে।
জানাগেছে, পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়নের কালিপুরা গ্রামের মোঃ আবুল হোসেনের ৭ বছরের শিশুপুত্র ইমাম হোসেন আমতলীর কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে লেখাপড়া করে। রবিবার সকালে বাবা আবুল হোসেন শিশুটিকে ¯ু‹লে দিয়ে যায়। দুপুরে ছুটি শেষে শিশুটি বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করতে থাকে। এমন মুহুর্তে একটি দ্রুতগামীর যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দেয়। বাসের চাপায় শিশুটি পিষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর আলম বলেন, ছুটি শেষে শিশুটি বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করছিল। ওই শিশুটিকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।