• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে কলেজের একাডেমিক ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণ
উজিরপুরে কলেজের একাডেমিক ভবন উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের উজিরপুর উপজেলার শহীদ স্মরনিকা ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার মুন্সীরতাল্লুক এলাকায় প্রধান অতিথি হিসেবে নব নির্মিত ভবনের উদ্বোধণ করেন উজিরপুর-বানারীপাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ শাহে আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। কলেজ গভনিং বডির সভাপতি ড. আলী আকবর মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জোনাল সেটেলমেন্টের চার্জ অফিসার মোঃ রুহুল আমিন, ওসি আলী আর্শাদ, জল্লা ইউপি চেয়ারম্যান বেবী রানী হালদার, অধ্যক্ষ সরদার মোঃ জহির উদ্দিন সহ অন্যান্যরা। শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।