• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত এখনও স্বাধীনতাকে মানতে পারছেনা-পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২২, ১৫:৪২ অপরাহ্ণ
বিএনপি-জামায়াত এখনও স্বাধীনতাকে মানতে পারছেনা-পংকজ নাথ এমপি

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তির উৎসব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত এখনও স্বাধীনতাকে মানতে পারছেনা। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু তার জীবন-যৌবনের শ্রেষ্ঠ সময় পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন। বিএনপি ও জামায়াত একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে উন্নয়নশীল দেশের তালিকায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোন ষড়যন্ত্রই এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবেনা। আজ রবিবার রাতে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্ক মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।