রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এগ্রোনমি এন্ড এগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী জামাল উদ্দীন সভাপতি ও ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী মো. শাকিল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (২০ মার্চ) সকাল ১০ টায় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মো. মিজানুর রহমান কিরন এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মনোরমা গুপ্তা শ্রাবণী, লিটন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান ইমতিয়াজ, মোসা. আল্পনা খাতুন, অর্থ সম্পাদক নূর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক আব্দুর রহিম সৌরভ, কমিউনিকেশন সম্পাদক সাদিয়া শফিক, ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, পলিসি এন্ড অ্যাডভোকেসি সম্পাদক এস.এম নাহিদ হাসান।
গবেষণা ও উন্নয়ন সম্পাদক খাইরুন নাহার শুপ্ত, প্রোগ্রাম ব্যবস্থপণা সম্পাদক মো. শাকিল আহমেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক হাফিজুর রহমান বাবু, ক্রীড়া সম্পাদক সুমন চন্দ্র, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জোহা, স্বেচ্ছাসেবক ব্যবস্থপণা সম্পাদক জাফরিন জাহান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাজ ইসলাম, কর্পোরেট নেটওয়ার্কিং সম্পাদক ইশা, বার্তা সম্পাদক মনির হোসেন মাহিন, সরবরাহ সম্পাদক আব্দুল জব্বার।
উল্লেখ্য, পিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে রাবিতে প্রতিষ্ঠা লাভ করে পিডিএফ। একই লক্ষ্যে ঢাবি, জাবি এবং জবিতেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।