• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত

জি.এম রিপন,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় জাতীয় সংসদের সাবেক হুইপ ও রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহিদুল হক জামাল’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদজুমা তার আত্মার মাগফিরাত কামনা করে বানারীপাড়া উপজেলার লবনসাড়া গ্রামের নিজ বাড়ি ও ঢাকা ক্যান্টনমেন্ট’র আল্লাহু মসজিদ এবং হাইকোর্ট মাজার জামে মসজিদসহ নেছাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
এব্যাপারে সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল’র ছোট ছেলে ভ্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ জানান, লবনসাড়া গ্রামের বাড়িতে বাদজুমা তার পিতা সৈয়দ শহিদুল হক জামালের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ইউএনও রিপন কুমার সাহা, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, প্রাণী সম্পদ’র সাবেক উপ-পরিচালক ডা.খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও গবেশানা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ সালেক হাওলাদার, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোকদার, উপজেলা বিএনপি সাবেক সম্পাদক মীর শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুরুলহুদা তালুকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, আওয়ামী লীগ নেতা অধ্যাপক জাকির হোসেন, রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা খায়রুল মাল, জসিম বালী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম বালী প্রমূখ।