• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ৪৩ বিশিষ্টজন পেলেন ‘গুণীজন সংবর্ধনা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২২, ১৫:২৩ অপরাহ্ণ
রাবিতে ৪৩ বিশিষ্টজন পেলেন ‘গুণীজন সংবর্ধনা’

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে ৪৩ বিশিষ্টজনকে ‘গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার ২০ মার্চ বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ৪৩ গুণীনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় ৭০ বছরে ধরে উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বিশ্ববিদ্যালয়কে আমরা উচ্চশিক্ষা ও গবেষণার এক সেন্টার অব এক্সেলেন্সে পরিণত করতে চাই। এ জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনও দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করতে পারে। তারা সে ভূমিকা পালনে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় গুণীজনদের সংবর্ধনা স্মারক প্রদান করেন উপাচার্য ।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড চৌধুরী মো জাকারিয়া, অধ্যাপক ড মো সুলতান-উল ইসলাম

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন:
শহিদ অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জোহা,শহিদ এ, এইচ,এম কামরুজ্জামান, ড. মুহম্মদ শহীদুল্লাহ, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, হাসান আজিজুল হক, যতীন সরকার, সেলিনা হোসেন, মহাদেব সাহা।

একুশে পদক প্রাপ্তরা হলেন-
মমতাজ উদদীন আহমদ, জিয়া হায়দার, অধ্যাপক মুহম্মদ শামস-উল হক, অধ্যাপক সনৎ কুমার সাহা,অধ্যাপক মজিবর রহমান দেবদাস, কবি ওমর আলী, গোলাম আরিফ টিপু, হালিমা খাতুন, ডা. আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার), ড. গোলাম মুরশিদ, এস. এম. আব্রাহাম লিংকন, ফরিদা পারভিন, অধ্যাপক মনিরুজ্জামান মিয়া।

বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তরা হলেন-ড. মযহারুল ইসলাম, কবি আতাউর রহমান, বদরউদ্দিন উমর, আবদুল হাফিজ, কবি আবুবকর সিদ্দিক, অধ্যাপক আলী আনোয়ার,
সুশান্ত মজুমদার, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, অধ্যাপক খোন্দকার সিরাজুল হক, অধ্যাপক শহিদুল ইসলাম, জাকির তালুকদার, মাসুম রেজা, মামুন হুসাইন,অধ্যাপক মলয় ভৌমিক, স্বরোচিষ সরকার, রতন সিদ্দিকী, ইমতিয়ার শামীম, আনজীর লিটন, রফিকুর রশীদ, আমিনুর রহমান সুলতান, মোঃ জাহাঙ্গীর আলম শাহ, অধ্যাপিকা ডঃ হোসনে – আরা বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন, সেলিনা হোসেন, অধ্যাপক সনৎ কুমার সাহা,
এস. এম. আব্রাহাম লিংকন, অধ্যাপক শহিদুল ইসলাম, জাকির তালুকদার, মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক, স্বরোচিষ সরকার, রতন সিদ্দিকী,
ইমতিয়ার শামীম, আনজীর লিটন, রফিকুর রশীদ,
আমিনুর রহমান সুলতান, মোঃ জাহাঙ্গীর আলম শাহ, অধ্যাপিকা হোসনে-আরা বেগম। বাকিদের স্বজন, পরিবার এবং প্রতিনিধিরা সংবর্ধনা গ্রহন করবেন।

এদিকে সংবর্ধনার শেষে যাত্রাপালা, নাটক ও গানের আয়োজন করা হয়।