আমরা অনেক সময় সরকারের মুখাপেক্ষী হওয়ার আগেই যে কোন একটা কাজ আসতেই প্রবাসীরা ব্যক্তিগত কিংবা সমষ্টি গত ভাবে কাজ সম্পাদন করে পেলেন। এই প্রতিষ্ঠানে এসে দেখলাম এই পর্যায়ে প্রতিষ্ঠান আসার অবদান প্রবাসীদের।
প্রবাসীরা যে কোন দুঃসময়ে আমাদের পাশে থাকেন, সে জন্য গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কের নেতৃবৃন্দকে
আমি সিলেট বাসীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি।
কথা গুলো বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ( ২২ মার্চ মঙ্গলবার) দুপুরে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন নর্থ রিজনের উদ্যোগে একশত গরীব অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও একাধিক প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি বিশ্বনাথ হজরত ওমর ফারুক (রাঃ)একাডেমির প্রাঙ্গনে
অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং হজরত ওমর ফারুক (রাঃ) একাডেমির প্রিন্সিপাল আক্তার ফারুকের সঞ্চালনায়,
প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী আরোও বলেন, প্রবাসীদের এই অর্থ দানের বিনিময় তারা দুনিয়া ও আখেরাতে পাবেন।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানে এসে দেখলাম এবং অবহিত হলাম যেহেতু নুর ভাই এই প্রতিষ্ঠানে সংলিস্ট আছেন সেহেতু আগামীতে আমার কাছে কোন ধরনের সুযোগ যদি আসে তাহলে এই সুযোগ এই প্রতিষ্ঠানের জন্য কাজে লাগানো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সাবেক পাঁচ বারের ও হজরত ওমর ফারুক (রাঃ) একাডেমির সভাপতি মুকতাবিস উন- নুর বলেন, আমরা চাই জাতি শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাক এবং নৈতিক শিক্ষায় এগিয়ে যেতে। তিনি বলেন, বিশ্বনাথে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু আমরা মনে করি হজরত ওমর ফারুক (রাঃ)একাডেমিতে যে, নৈতিক মান আছে সেই নৈতিক মান বিশ্বনাথে অন্য কোন প্রতিষ্ঠানে আছে বলে আমার জানানেই।
সুতরাং আমরা নৈতিকতাকে অবশ্যই প্রাধান্য দেই এই কারণে একজন শিক্ষার্থী সে শুধু লেখাপড়াতে ভাল হলে হবেনা তার যদি নৈতিকতা বোধ তার মধ্যে জাগ্ররত না হয় তাহলে সেই ভাল লেখাপড়া দিয়ে সমাজের জন্য ভালোর চাইতে ক্ষতি হতে
পারে।
যুক্তরাজ্য কিতলী টাউন কাউন্সিলের কাউন্সিলার গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন নর্থ রিজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলার নেছার আলী বলেন, ১৯৯৩ সালে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট সংগঠনটি জন্ম লাভ করেছে।
এই সংগঠনের লক্ষই হলো গরীব দুঃখী মেহনতি মানু্ষকে সহযোগিতা করা আর এই সহযোগিতা করেই আসছে এবং বাংলাদেশ যে কোনো জাতীয় প্রত্যেকটি দূর্যোগের সময় যেমন, সাইক্লোন, টর্নেডো ঘুর্নিঝড় এসব ক্লান্তিলগ্নেও গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট সংগঠনটি এদেশের মানুষের পাশে ছিল।
তিনি বলেন, গত বৎসর এবং এই কয়েক দিনে বৃহত্তর সিলেটে অনেক কর্মসূচী রেখেছে সংগঠনটি। তাছাড়া যুক্তরাজ্য প্রবাসীদের যে, কোন সুবিধা অসুবিধায় এ সংগঠনটি পাশে থাকে।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়ত করেন, বিদ্যালয়ের ছাত্র কিবরিয়া ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, রাহিমা বেগম।
এতে বক্তব্য রাখেন, হজরত ওমর ফারুক একাডেমি (রাঃ) ছাত্র মিহাদ আহমদ, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কে নর্থ রিজনের সাবেক চেয়ারম্যান মাসুক মিয়া, সংগঠনের সদস্য আনছার আলী, সংগঠনের নির্বাহী পরিষদের মেম্বার তৈমুছ আলী।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কের নর্থ রিজনের প্রেস সেক্রেটারি নাসির উদ্দিন সেলিম,
সদস্য কাপ্তান মিয়া, সদস্য আব্দুর রহিম, সদস্য হারুনুর রশিদ, দোয়ারাবাজার উপজেলার ভোগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল হক জুয়েল, সংগঠনের সদস্য আব্দুল জলিল,
কোরাকোনা জামে মসজিদের মোতাওয়াল্লী সিরাজ আলী, কবি এখলাছ উর রহমান
এখলাছ, মুরব্বী হাজি রইছ আলী,
বিশ্বনাথ প্রেসক্লাবের ( একাংশের) সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের,
বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জামাল মিয়া, সাংবাদিক শিপন আহমদ,
হজরত ওমর ফারুক (রাঃ) একাডেমির সিনিয়র শিক্ষক, মর্তুজ আলী, শিক্ষক মাসুক আহমদ, শিক্ষক রফিকুল ইসলাম ও ইউসুফ আলী প্রমুখ।
পরে অতিথি বৃৃন্দ সংবর্ধিত ব্যক্তিত্বদেরকে ক্রেস্ট, গরীব অসহায়দের হাতে ইফতার সামগ্রী ও কৃতকার্য ছাত্র ছাত্রীদের খাতা পত্র হাতে তুলেদেন।