• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচাঁর আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২২, ১৬:১০ অপরাহ্ণ
রংপুরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচাঁর আটক ১

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।

মোটরসাইকেলের ট্যাংকিতে অভিনব কৌশলে ফেনসিডিল বহনের সময় গঙ্গাচড়া মডেল থানা পুলিশের হাতে ৬৪ বোতল ফেনসিডিলসহ শাহিনুর ইসলাম শাহিন (২৩) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। শাহিন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া মধ্যে পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২২ মার্চ)দুপুরে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু বালার ঘাট এলাকায় রংপুর-কাকিনা সড়ক থেকে তাকে কৌশলে আটক করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহিন মঙ্গলবার দুপুরে তার বাড়ির এলাকা থেকে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিলো। এসময় মাদক বিরোধী অভিযানে থাকা থানা পুলিশের এসআই সত্যেন্দ্র নাথ রায়সহ পুলিশ সদস্যরা শাহিনকে আটক করে। পরে তার মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ওসি সুশান্ত কুমার সরকার জানান, আটক শাহিনকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।