মোঃ হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার
গত ২০/০৩/২০২২ইং দুপুর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ফারুক খলিল এর নেতৃত্বে এসআই (নিঃ) আই. এইচ. লাকু সরকার, এসআই (নিঃ) স্বপন কুমার রায় এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি,
রংপুর জেলার হারাগাছ থানা এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় উক্ত থানাধীন ০৭ নং ওয়ার্ড বেনুঘাট গ্রামের আজিজুল ইসলাম এর বসতবাড়ী থেকে ৪৫ বোতল ফেন্সিডিল সহ স্ত্রী মমতাজ বেগম (২৫) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন ১টি মামলা দায়ের করা হয়।