• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে বাংলাদেশের প্রতিটি ঘর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২২, ০৭:১৮ পূর্বাহ্ণ
বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে বাংলাদেশের প্রতিটি ঘর

মোঃ হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার:

দক্ষিণ এশিয়ায় প্রথম ১০০ ভাগ বিদ্যুতের দেশ বাংলাদেশ।
২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনও দেশে মাত্র ৪৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেতো। মাত্র এক যুগের ব্যবধানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর সময় সম্পন্ন হল শতভাগ বিদ্যুতায়ন।
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’- এই মূলমন্ত্রে দুর্গম পাহাড় থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল- সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের দুর্গম ও বিচ্ছিন্ন চরে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছে। দুর্গম পাহাড়ে গ্রিড লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। যেখানে সম্ভব হয়নি সেখানেও সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুতায়ন করা হয়েছে।