• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে শুক্রবার বাহাড়া দুবাগ যুবসমাজের উদ্যোগে ফখরুল কাপ ফুটবল এর ফাইনাল অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২২, ০৪:১৮ পূর্বাহ্ণ
বিশ্বনাথে শুক্রবার বাহাড়া দুবাগ যুবসমাজের উদ্যোগে ফখরুল কাপ ফুটবল এর ফাইনাল অনুষ্ঠিত হবে

বিশ্বনাথে শুক্রবার বাহাড়া দুবাগ যুবসমাজের উদ্যোগে ফখরুল কাপ ফুটবল এর ফাইনাল অনুষ্ঠিত হবে।
২৫শে মার্চ রোজ শুক্রবার ২২ইংরেজী বাহাড়া দুবাগের পশ্চিমের মাঠে।
খেলায় অংশ গ্রহণ করবে জাবের এলিভেন দশঘর বনাম ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী।
জাবের এলিভেন দশঘর দলের টিম ম্যানাজার ক্রিড়া অনুরাগী সংগঠক সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোঃরুবেল আহমদ ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমির টিম ম্যানেজার সায়েদুল হক সুমন।

জাবের এলিভেন দশঘরের টিম ম্যানাজার মোঃরুবেল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন “ ম্যাচ শুরু হওয়ার আগে তো অবশ্যই আমার টেনশন কাজ করবে, দায়িত্ব অনুভব করব। আমার যদি টেনশন না-ই হয়, তবে আমি পেশাদার নই। এখন শুধু ম্যাচেই ফোকাস রাখছি। জয়ই আমার মুল লক্ষ্য। এটাই আমাদের ট্যাকটিকস। কারণ এটাই গুরুত্বপূর্ণ।”

“আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। এখন আমি এই ম্যাচের প্রতিপক্ষকে নিয়েই ভাবছি। আমি কোনো দোটানা রাখতে চাই না। আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই এবং সেটা খেলোয়াড়দের বোঝাতে চাই। খেলোয়াড়রা যাতে এটার সাথে সহজে মানিয়ে নিতে পারে।”
মোঃরুবেল মিয়া আরও বলেন
ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জাবের এলিভেন দশঘর। এ জন্য আমি বিশ্বনাথ উপজেলা বাসী সহ সবাইকে আগামী শুক্রবার খেলা দেখার জন্য আহ্বান করছি।