কামরুল সিকদার আসলামপুর থেকে ফিরে
আসলামপুরের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থার আয়োজনে প্রবীনদের মধ্যে নাটক, কৌতুক , কবিতা আবৃতি, বক্তব্য ,মহিলাদের মধ্যে বালিশ খেলা অনুষ্ঠিত হয় ।এতে প্রায় শতাধিক নারী-পুরুষ এসব খেলায় অংশগ্রহণ করেছেন ।আজ বুধবার সকাল এগারোটা উত্তর আসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় । খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয় ।বৃদ্ধরা এই বয়সে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত উল্লোসিত ।পুরস্কার পেয়ে খুবই খুশি । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এফডিএর প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ বক্তৃতা করেন ।অন্যান্যদের মধ্যে উত্তর আসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রেসক্লাবের বার্তা সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদার ,সহকারী শিক্ষক মাওলানা শাহাবুদ্দিন ,সহকারি শিক্ষক শামসুদ্দিন তালুকদার, এর আঞ্চলিক ব্যবস্থাপক ইউনুছ আল আজাদ, শাখা ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন, প্রোগ্রাম অফিসার জান্নাতুল নাঈমা ,উন্নয়ন উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা বাবুল মজুমদার সমাজসেবক আব্দুর রব শিকদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন