• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর বোন আমেনা বেগমের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২২, ০৯:৫৯ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর বোন আমেনা বেগমের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

গৌরনদী প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র মা আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মরহুমার নামে প্রতিষ্ঠিত বরিশালের গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ কামদা প্রসাদ সাহা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ রবিউল ইসলাম, হোমিওপ্যাথী বোর্ডের রেজিষ্টার মোঃ জাহাঙ্গীর আলম, বক্তব্য রাখেন হোমিওপ্যাথী বোর্ডের সদস্য ডাঃ জান্নাতুল ফেরদৌসী। কলেজ অধ্যক্ষ ডাঃ কেএম সাঈদ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, প্রভাষক ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা। শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।