রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
সম্মিলিত লেখক সমাজ রংপুর আয়োজিত টাউনহল বধ্যভুৃমি মাঠে ৯ দিনব্যাপি বইমেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল ৪ টায় বইমেলার উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলা উপকমিটির আহবায়ক কবি মনজিল মুরাদ লাভলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোল, বইমেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, চিকিৎসক ও সাহিত্যিক ডাঃ মফিজুল ইসলাম মান্টু, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি স্বাত্বিক শাহ আল মারুফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ব্রজ গোপাল রায়, অভিযাত্রিক সভাপতি লেখক রানা মাসুদসহ অন্যান্য সাহিত্যিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বইমেলা উপকমিটির সদস্য সচিব রেজাউল করিম জীবন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও মহানগর জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, রংপুর বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সোহানুর রহমান শাহীন, জাকির আহমদ, সাঈদ সাহেদুল ইসলাম, মামুন উর রশীদ কবি ও সাংবাদিক রিয়াজুল হক সাগর মামুনসহ রংপুরের লেখকগন।
এ বইমেলা ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৩ টা হতে রাত ৯ টা পর্যন্ত চলবে। এবারের রংপুর বইমেলায় স্থানীয় প্রকাশনী, লিটলম্যাগ ও সাহিত্য সংগঠনের প্রকাশনী অংশ নিচ্ছে।