• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ: দিনাজপুরে জাতীয় পার্টির মানববন্ধন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২২, ০২:০৭ পূর্বাহ্ণ
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ: দিনাজপুরে জাতীয় পার্টির  মানববন্ধন কর্মসূচি পালন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
চাল ডাল তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে ২৩ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে দিনাজপুর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদানকালে লুটপাট বন্ধ এবং গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যর দাম নামিয়ে আনার দাবি জানিয়েছেন দলীয় নেতারা। এসময় দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার পতনের আন্দোলনে যাবার হুমকিও দিয়েছেন তারা।

কর্মসূচি চলাকালে সংÿিপ্ত সমাবেশে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রম্নবেল, জেলা কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল, সফিক আহমেদ এবং বিরল উপজেলা কমিটির সভাপতি এ্যাডভোকট সুধীর চন্দ্র শীলসহ অন্যান্যরা।