মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের মামলায় মো.মোশারফ হোসেন(৫০) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আলাদাত।
উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের আব্দুল গনি মৃধা (৮২) গতকাল বুধবার তার পুত্র মোঃ মোশারফ হোসেন ও পুত্রবধু মোসাঃ তানিয়া বেগমের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে মির্জাগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদাতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং সি.আর- ৬৩/২০২২।
পিতার করা মামলাটি আমলে নিয়ে বিঞ্জ আদালতের বিচারক স্বপন কুমার দাস আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ বৃহস্পতিবার সকালে আসামীদ্বয় এ মামলায় জামিন চেয়ে আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত মোসাঃ তানিয়া বেগমের জামিন মঞ্জুর করেন এবং ছেলে মোঃ মোশারফ হোসেনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
মামলার অভিযোগে জানাযায়, উপজেলা সদরস্থ পশ্চিম সুবিদখালী গ্রামে আঃ গনি মৃধার ৩টি বসত ঘর রয়েছে। তার একটির একাংশে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করেন এবং উক্ত ঘরের বাকি অংশসহ টিনসেড ২টি ঘর ভাড়া দেয়। মাস শেষে তিনি ওই ঘরের ভাড়ার টাকা উত্তোলন করলে উক্ত ভাড়ার টাকা তার ছেলে মোশারেফ হোসেন দাবী করেন। তিনি দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার দুপুরে তার ছেলে মোঃ মোশারেফ হোসেন ও পুত্রবধু মোসাঃ তানিয়া বেগম তার(পিতার) বসত ঘরে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে (বাবা-মা) মারধর করে। সেইসাথে আলমীরাতে থাকা ৮০ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন নিয়া যায়। এসময় তাদেরকে ঢাকার একটি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়ার কথা বলে এবং না গেলে খুন করে লাশ গুম করে ফেলার হুমকী দিয়ে চলে যায়। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে একটি ফার্মেসিতে নিয়ে চিকিৎসা করান।