• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে দুই বছর যাবত ডাক্তার শূন্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২২, ০২:৫২ পূর্বাহ্ণ
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে দুই বছর যাবত ডাক্তার শূন্য

হিজলা প্রতিনিধি বরিশালের হিজলা উপজেলা গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ্য ২ বছর যাবত ডাক্তাার শূন্য। বিপাকে হাজার হাজার অসহায় রোগীরা। কোনদিন কেন্দ্রে দেখা মেলেনি ডাক্তারের। বিভিন্ন এলাকা থেকে রুগীরা এসে চিকিৎসা নাা পেয়ে ফিরে যেতে হয় তাদের গন্তব্যয স্থানে। তে্েে

স্থানীয় একাধিক ব্যক্তি যানায় আগে এই কেন্দ্রে অনেক রুগী হত। কিন্তু এখন এটি সবসময় বন্ধ থাকে। সপ্তাহে একদিন একজন পিয়ন এসে তালা খুলে কিছু সময় বসে চলেযায়।
ডাক্তার না থাকায় রেগীরা যেমন ভোগান্তির শিকার তেমনি ঔষাধ ব্যবসায়িরাও বিপাকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোলাইমান মাসুম বলেন, এটা পরিবার পরিকল্পনার ভবন, এখানে স্বাস্থ্য বিভাগ থেকে ডাক্তার ইকরাম হোসেন এর নিয়েগ রয়েছে, সেখানে তিনি ডিউটি না করলে আমার কি করার আছে।

এব্যপারে ডাক্তার ইকরাম হোসেন বলেন, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি, এখানে ডাক্তার সংকট ছিল। এখন সংযুক্তি হিসেবে ১০ জন ডাক্তার দিয়েছে, এখন কিছু দিনের মধ্যেও ওখানে ডাক্তার দেওয়া হবে।